news · 6/29/2026
মরহুম ডা. আবু হেনা আবিদ জাফরের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে (এনডিএফ) এর কালচারাল সেক্রেটারি মরহুম ডা. আবু হেনা আবিদ জাফরের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টর ফোরাম সম্মানিত সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক ও ডা. একেএম ওয়ালিউল্লাহ। জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এনডিএফ এর সম্মানিত সভাপতি ডা. এমজি ফারুক হোসেন। ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান। ঢাকা মহানগরের দক্ষিণের সম্মানিত সভাপতি ডা. মারুফ শাহরিয়ার। বিশিষ্ট আবৃত্তিকার জনাব মোঃ মাহবুব মুকুল।
উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মরহুমের অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্খী, সহকর্মী চিকিৎসকবৃন্দ এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।