press · 6/25/2026
মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এনডিএফ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের ওপর সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
