news · 6/22/2026
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর সাথে আজ সৌজন্য সাক্ষাৎ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সম্মানিত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। এনডিএফ নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।